পুঁজিবাজার নিয়ে পেনিক সৃষ্টিকারীদের বিএসইসি চেয়ারম্যানের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজার নিয়ে পেনিক সৃষ্টিকারীদেরকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

তিনি বলেন, দেশের পুঁজিবাজারের বিষয়ে যারা বিনিয়োগকারীদের মাঝে পেনিক সৃষ্টি করছে তাদেরকে তিনি সতর্ক করে বলেন, বাজারে এসব বিষয় নিয়ে পেনিক সৃষ্টি করবেন না।   আমরা সব সময়  বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বিনিয়োগকারীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) বাধ্যতাতামূলক’, এমন কথা বলে বাজারে কেউ কেউ পেনিক সৃষ্টি করছে। কিন্তু পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য টিআইএন বাধ্যতামূলক নয়। তাই এনিয়ে বাজারে পেনিক সৃষ্টি করতে নিষেধ করেছেন  ড. খায়রুল হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে অর্থসূচক আয়োজিত চতুর্থ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

ড. এম খায়রুল হোসেন বলেন,  ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকেরই টিআইএন নম্বর আছে। কিন্তু সরকার বিনিয়োগকারীদের জন্য টিআইএন বাধ্যতামূলক করেনি। তবে টিআইএন থাকলে কর ছাড় পাবেন।

তিনি বলেন,  আমি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ট্যাক্সসহ নানা বিষয়ে আলাপ করেছি। এ সময় তিনি পুঁজিবাজারের জন্য সবধরনের সাপোর্ট এনবিআরএ এর পক্ষ থেকে দেয়া হবে বলে আশ্বাস দেন।

গত সপ্তাহে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন,  পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে প্রতি মাসে বৈঠক করা হবে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, গত ৮ বছরের মধ্যে পুঁজিবাজার অস্থিতিশীল অবস্থা তৈরি হতে দেখা যায়নি। কারণ ২০১০-১১ সালের পর প্রয়োজনীয় কিছু পরিবর্তন আনা হয়েছে। সে পরিবর্তনের ফলে আমরা মনে করি যথেষ্ট সমৃদ্ধ হয়েছে পুঁজিবাজার। আাগমী ২ থেকে ৩ বছরের মধ্যে পুঁজিবাজার আন্তর্জাতিক মান পরিণত হওয়ার অবলম্বন তৈরি হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তথ্যের অভাবে অনেক সময় সম্পূর্ণ সংবাদ প্রকাশিত হয় না। সে জন্য প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিএসইসি ভবন এর নিচতলায় সাংবাদিকদের উদ্দেশে ব্রিফ করা হবে। যাতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোন ঘাটতি না থাকে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নাছির উদ্দিন চৌধুরী ও ভিসিপিইএবির সভাপতি শামীম আহসান।

ছবি: অর্থসূচক

(এসএএম/ ০৪ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)