সাত সেবা নিয়ে পুঁজিবাজার মেলায় ব্র্যাক ইপিএল

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯তে বিনিয়োগকারীদের জন্য সাত ধরনের সেবা নিয়ে এসেছে দেশের দুই পুঁজিবাজার ডিএসই ও সিএসই’র সদস্য ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

সেবাগুলো হলো- বিনিয়োগকারীদের ঋণ সুবিধা প্রদান, সাধারণ ও ক্ষদ্র বিনিয়োগকারীদের শেয়ারবাজারে প্রবেশ সহজতর করে দেয়া, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধিতে বিশেষ প্রোগ্রাম, ভিআইপি বিনিয়োগকারীদের জন্য ভিন্ন বুথের  ব্যবস্থা, একাধিক কাউন্টারের মাধ্যমে দ্রুত ও সহজে সেবা প্রদান, টেলি ট্রেডিং বুধ ব্যবস্থা এবং নারী বিনিয়োগকারীদের জন্য বিশেষ ব্যবস্থা প্রভৃতি।

প্রসঙ্গত, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজে রয়েছে- দেশি-বিদেশি পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন ব্যবস্থাপনা, সারাদেশে বিস্তৃত শাখা হতে সেবা প্রদান, মৌলিক ও টেকনিক্যাল ইক্যুইটি রিসার্চের এক অনন্য সমন্বয় এবং সর্বাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার।

উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমীতে  চতুর্থ বারের মতো চলছে ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯। মেলাটি শেষ হবে শনিবার (০৬ এপ্রিল)।

(এমআইআর/এসএএম/ ০৬ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)