পলাশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর পলাশে আদালতের নোটিশ অমান্য করে একটি পরিবারের ভোগদখলীয় জমি অন্য একটি পক্ষ জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার নরসিংদী পুলিশ সুপার বরাবর এমন একটি অভিযোগ করেন ভুক্তভোগী পলাশ উপজেলার মাঝেরচর গ্রামের মৃত আলফাজ উদ্দীনের পুত্র মোঃ শামীম মিয়া।

অভিযোগ থেকে জানাযায়, একই গ্রামের হান্নান মিয়ার পুত্র জহিরুল হক ছোটন, শহিদুল্লার পুত্র শফিকুল কাউছার, মৃত: মান্নান এর পুত্র আবুল হোসেন, বুরুজ মিয়ার পুত্র আলম, কামরুল হোসেনের পুত্র মারূফ সহ অজ্ঞাতনামা আরো অর্ধশতাধিক ভূমিদস্যূ একজোট হয়ে সম্প্রতি অবৈধভাবে শামীমের দখলকৃত জমিতে জোরপূর্বক ভাবে বে-দখল দেয়ার চেষ্টা করে। ভুক্তভোগী শামীমের সাথে পূর্বেই জমিজমা নিয়ে বিরোধ থাকায় উপরোক্ত বিবাদীদের বিরুদ্বে ভুক্তভোগী শামীম নরসিংদী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। মামলা দায়েরের পর বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার হুমকি দিলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিগত ৪ এপ্রিল বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে এক অস্থায়ী নিষেধাজ্ঞা জারীর আদেশের আবেদন করেন। বিজ্ঞ কোর্ট জমি বে-দখলের কারন জানতে চেয়ে বিরোধী পক্ষকে ১৫ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশ পাওয়ার পর তারা আরোও ক্ষিপ্ত হয়ে শামীম ও তার পরিবারবর্গের ধানের চারা রোপন করা ৫০ শতাংশ ভোগদখলীয় জমি পূনঃরায় দখল নেয়ার চেষ্টা ও হত্যার হুমকি দেয়। পরে বৃহস্পতিবার সে জীবনের  নিরাপত্তা ও ভূমিদস্যুদের কবল হতে রক্ষা পাওয়ার জন্য তাদের বিরুদ্বে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের  করেন।

ভুক্তভোগী শামীম জানান, আমি একজন আইন মান্যকারী সহায় সম্বলহীন মানুষ। অপরদিকে প্রতিপক্ষ অত্যন্ত ক্ষমতাধর ব্যাক্তি। তাদের ভয়ে এলাকার লোকজন টু শব্দটিও করতে পারেনা। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি জরুরী মিটিং এ আছেন বলে লাইন কেটে দেন।

(এসএইচআর/ এসএএম/ ১১ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)