ক্যাডেট কলেজ ক্লাব এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ঢাকা ব্যাংক

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং নতুন বছরকে বরন করে নিতে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল, ২০১৬) এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করা হয়।

রাজধানীর গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবে আয়োজিত এই বিশেষ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে বেসরকারি খাতের ঢাকা ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের পরিচালক আবদুল হাই সরকার এবং ক্যাডেট কলেজ ক্লাবের সভাপতি রাশেদ চৌধুরী ছাড়াও বিভিন্ন ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)