নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে সিরাজুল ইসলাম (৩০) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার বেলা ১১ টার দিকে নরসিংদী সদর উপজেলার আমিরাবাদ গ্রামের কাঠবাগানে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১০ টার দিকে তার বন্ধু মুরাদ, আওলাদ, রিপন, রাকিব ও সবুজ এসে বাড়ী থেকে তাকে ডেকে নিয়ে যায়। এর ঘন্টা খানেকের মধ্যে খবর আসে সিরাজুলকে মুমুর্ষ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। সেখানে যেয়ে জানতে পারে ইতোমধ্যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছেন।

এদিকে পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে নি:শংসভাবে হত্যা করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এসএইচআর/ এসএএম/ ১৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)