৫০০ টাকার পণ্য কিনলেই এসি জিতার সুযোগ দিচ্ছে বেস্ট বাই
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গ্রাকদের জন্য এবার প্রতিদিন একটি করে এয়ার কন্ডিশনার (এসি) জেতার সুযোগ করে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমান প্রোডাক্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেস্ট বাই।
বেস্ট বাই “SUMMER IS COOL” অফারের আওতায় প্রতিষ্ঠানটির যেকোনো শোরুম থেকে কমপক্ষে ৫০০ টাকার পণ্য কিনলেই গ্রাহকদেরকে দেয়া হচ্ছে লাকী কুপন। প্রতি দশ দিন পর পর এই কুপনের ড্র অনুষ্ঠিত হবে। পুরষ্কার হিসেবে প্রতিদিনের বিক্রির ওপর ড্র করে একজনকে এসি দেবে বেস্ট বাই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানয়েছে বেস্ট বাই।
এতে জানানো হয়, বেস্ট বাইয়ের যে কোন শোরুম থেকে নুন্যতম ৫০০ টাকার পণ্য কেনাকাটা করে র্যাফেল ড্র-এর মাধ্যমে জিতে নিতে পারেন প্রতিদিন একটি এসি।
শর্তাবলী:
১. নুন্যতম ৫০০ টাকার পণ্য ক্রয়ের মাধ্যমে র্যাফেল ড্র-তে অংশগ্রহণ করতে পারবেন।
২. র্যাফেল ড্র-তে অংশগ্রহণ করার জন্য আপনার ফোন নম্বরটি পণ্য ক্রয়ের সময় শোরুম ম্যানেজারকে প্রদান করতে হবে।
৩. প্রতি ১০ দিন অন্তর অন্তর র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
৪. র্যাফেল ড্র অনুষ্ঠিত হবার ৪৫ দিনের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হবে।
৫. অফার এর মেয়াদ বাড়ানো, কমানো, পরিশোধন, পরিমার্জন এর ক্ষমতা কর্তৃপক্ষ রাখেন।
(এসএএম/ ১৫ এপ্রিল ২০১৯)



