এমটিবি ও নভোএয়ারের মধ্যে চুক্তি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং নভোএয়ার লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর এমটিবি টাওয়ার, ১১১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১০০০-এ এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায়, এমটিবি’র ক্রেডিট ও ডেবিট কার্ডের গ্রাহকবৃন্দ নভোএয়ার লিমিটেড-এর সকল অভ্যান্তরীণ ও আন্তর্জাতিক বিমান রুটের টিকেট ১০% হ্রাসকৃত মূল্যে ক্রয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন।
নভোএয়ার লিমিটেড-এর বিপণন ও বিক্রয় প্রধান, মেসবাহ্উল ইসলাম এবং এমটিবি’র হেড অব কার্ডস্, মোঃ আনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে নভোএয়ার লিমিটেড-এর বিপণন ও বিক্রয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক, একেএম মাহ্ফুজুল আলম এবং এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান ও হেড অব কার্ডস্ বিজনেস, মোঃ আবু বকর সিদ্দিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসএএম/ ১৫ এপ্রিল ২০১৯)



