অভিনেতা আহমদ শরীফকে ৩৫ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি অভিনেতা আহমদ শরীফকে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন।

আহমদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য এই অনুদান দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন আহমদ শরীফ।

এই অনুদান প্রদানের জন্য তিনি তার ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সূত্র: বাসস

(এমআইআর/ ১৮ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)