ইউনিক হোটেলের পরিচালনা পর্ষদ সভা ৩০ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্টের পরিচালনা পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল ৩ টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিক আর্থিক হিসাব নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর,১৮)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা।
আর গত ৩১ ডিসেম্বর, ১৮ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮৭ টাকা ৮৭ পয়সা।
(এসএএম/ ২১ এপ্রিল ২০১৯)



