শুলশানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শাখা চালু

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীর গুলশানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি)মেয়র মো: অতিকুল ইসলাম এ শাখার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিসিআই চেয়ারম্যান মো. শফিউল ইসলাম। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইর প্রাক্তন প্রেসিডেন্ট মোস্তফা গোলাম কুদ্দুস। এ সময় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অজিত চন্দ্র আইচ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও মীর রাশেদ বিন আমান ছাড়াও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৫ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)