অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।

শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়,  আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৩ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.৬৯ টাকা।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.১৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৭.৭২ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০৬.৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫৪ টাকা ঋণাত্নক।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৬ জুন সকাল ১১টায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ মে নির্ধারণ করা হয়েছে।

(এসএএম/ ২৭ এপ্রিল ২০১৯)


Comment As:

Comment (0)