জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৫ পয়সা।
আর ৯ মাসে (জুলাই’১৮-মার্চ’১৯) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ১৯ পয়সা।
(এসএএম/ ৩০ এপ্রিল ২০১৯)



