ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন (বগুড়া-৬) শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সংসদে অধিবেশন চলাকালে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করে সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ৮ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন ৬ জন। নির্বাচিত এই সংসদ সদস্যদের মধ্যে ইতোমধ্যে বিএনপির ৫ জনসহ ঐক্যফ্রন্টের ৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।
সংবিধান মোতাবেক নব্বই দিনের মধ্যে শপথ নেয়ার বিধান রয়েছে। সেই হিসাবে ২৯ এপ্রিল নির্ধারিত তারিখ শেষ হয়ে যায়।
(এমআইআর/ ০১ মে ২০১৯)



