দে-ছুট ভ্রমণ সংঘ’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

গতকাল ১লা মে সন্ধ্যায় পুরোনো ঢাকার লালবাগ ডন ভিলায় ব্যঅপক আয়োজনে এ সংগঠনের প্রতিষ্ঠাবার্কী উদযাপন করা  হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ওপেন ফ্রেন্ডস গ্রুপ এর সাধারণ সম্পাদক মো.সবুর মিয়া, হাম্মাদিয়ান ৯২ এর সভাপতি শাহনুর লেলিন, সমাজসেবক  মো.শফিকুল নাদিম,মানবাধিকার লালবাগ শাখার সাধারণ সম্পাদক মো.ইরান ও খুব শীঘ্রই সম্প্রচারিত হতে যাওয়া স্বাধীনতা টিভি চ্যানেলের অন্যতম স্বত্বাধিকারী, বিশিষ্ট সংগঠক মোহাম্মদ  শাহাদাৎ হোসেন টয়েল।

আরো উপস্থিত ছিলেন দে-ছুট এর এডভাইস অর্গানাইজার মো.উজ্জ্বল,  সুপার অর্গানাইজার খন্দকার মোস্তাক ও বেস্ট অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্যে সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা ও চীফ অর্গানাইজার বিশিষ্ট ভ্রমণ লেখক  মুহাম্মদ জাভেদ হাকিম  বক্তব্যের শুরুতেই উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানান। সেই সঙ্গে জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল গুলোর ফিচার বিভাগের সম্পাদকীয় মন্ডলিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জাভেদ হাকিম বলেন, আজকের এই অস্থির সমাজেও দে-ছুট ভ্রমণ সংঘ ২৬তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারার  প্রেরণা জুগিয়েছে,  সংগঠনের নিবেদিত ভাই/ বন্ধুদের উৎকৃষ্ট মনন। তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন, কিভাবে একটি সংগঠন এতটা বছর ধরে গৌরবজনক ভাবে পথ চলছে?

তিনি তাদের উদ্দেশ্যে বলেন একটি সংগঠন যুগযুগান্তর টিকিয়ে রাখার জন্য চারটি বিষয়ের উপর বেশ গুরুত্ব দিতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে সংগঠনের কার্যক্রম,  মূল পরিচালক সংগঠনের  কারো সঙ্গে লেনদেন হতে যথাসম্ভব বিরত থাকতে হবে।  কোন সদস্যের ব্যক্তিগত সামাজিক অবস্থানের চাইতে, সাংগঠনিক মানসিকতাকে অধিক প্রাধান্য দিতে হবে। সংগঠনের সব সদস্যর সুবিধা অসুবিধাগুলো সংগঠন পরিচালকদের নিজের সুবিধা অসুবিধা হিসেবেই ভাবার মানসিকতা থাকতে হবে।

এরপর মুহাম্মদ জাভেদ হাকিম ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রিতিভোজের উদ্ভোধন করেন।

(জেডএইচ/এসএএম/ ০২ মে ২০১৯)


Comment As:

Comment (0)