হাইকভিশনের ভ্যালু অ্যাডেড সার্ভিস প্রোভাইডার ‘আমরা’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও আইওটি সেবাদাতা প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল) বিশ্বের শীর্ষস্থানীয় নিরাপত্তা সেবা প্রদানকারী হাইকভিশন-এর অংশীদার হয়েছে।

সম্প্রতি ঢাকার ফোর পয়েন্টস্ বাই শেরাটনে এক অনুষ্ঠানে আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল) হাইকভিশন কর্তৃক বাংলাদেশের একমাত্র “প্লাটিনাম ভ্যালু অ্যাডেড সলিউশন্স প্রোভাইডার” হিসেবে পুরস্কৃত হয়েছে।

আমরা নেটওয়ার্কস লিমিটেড (এএনএল)-এর প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম বলেন, আমরা নেটওয়ার্কস লিমিটেড ১৯৯৭ সালে কর্পোরেট আইএসপি হিসেবে যাত্রা শুরু করে। গত কয়েক বছর ধরে আমরা আমাদের গ্রাহকদের ভিডিও সার্ভিলেন্স সেবা প্রদান করছি। যদিও ভিডিও সার্ভিলেন্স সেবা আমাদের মূলধারার পণ্য নয়; তবুও আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছি; আমরা সার্ভিলেন্স ও সিকিউরিটি সলিউশন্স সেবার জন্য যথাযথ অংশীদার খুঁজছিলাম এবং হাইকভিশনের সঙ্গে কয়েক মাস আলোচনার পরে আমরা যৌথভাবে গ্রাহকদের সেবা প্রদানের জন্য সম্মত হয়েছি; যেখানে হাইকভিশন সিকিউরিটি সলিউশন-সেবা প্রদান করবে এবং ‘আমরা’ প্রয়োজনীয় সংযোগ ও অবকাঠামো-সেবা প্রদান করবে।

তিনি বলেন, আমরা নেটওয়ার্কস লিমিটেড ও হাইক্ভিশন বাংলাদেশে একসাথে অতুলনীয় সিকিউরিটি ও সার্ভিলেন্স সেবা প্রদান করবে। হাইকভিশন লিমিটেডের সহযোগী হতে পেরে ‘আমরা’ গর্বিত এবং যৌথভাবে নিরাপদ ভবিষ্যত গড়তে অঙ্গীকারাবদ্ধ।

(এসএএম/ ০৪ মে ২০১৯)


Comment As:

Comment (0)