ফারইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে ওঠার আয়োজন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সরকারের আইসিটি বিভাগের ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি’ (আইডিয়া) প্রজেক্ট এবং দেশের সর্ববৃহৎ তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার যৌথ উদ্যোগে চলছে দেশ গঠনে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ প্রজেক্ট।

গত ৮ মার্চ আইসিটি  টাওয়ারে কেন্দ্রীয় সমন্বয় কর্মশালায় তার উদ্বোধন ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এই ধারাবাহিকতায় উদ্যোক্তাদের খুঁজে বের করতে এবং সম্ভাবনাময় উদ্যোগগুলোকে সহায়তা করতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৪ এপ্রিল ২০১৯ এবং ৬এপ্রিল ২০১৯ দুই দিন ওয়ার্কশপের আয়োজন করা হয়।

এতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও অংশগ্রহন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, আইইউবি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইডিয়া প্রজেক্টের মূল কাজ দেশ গঠনে উদ্যোগী তরুণ-তরুণীদের সহায়তা করা। তাদের উদ্যোগগুলোর জন্য পরামর্শ সেবা, অর্থ সেবা, অফিস সেবার ব্যবস্থা সহ অন্যান্য যাবতীয় সহায়তা করা। কোন দুর্দান্ত স্টার্ট আপ যেন আর্থিক ও কারিগরী সহায়তার অভাবে ঝড়ে না পড়ে তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আইডিয়া প্রকল্প। বছরে কমপক্ষে দুবার করে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে আইডিয়া প্রজেক্টের। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাধিক দল এই প্রজেক্ট এ অংশগ্রহন করছে।

(এসএএম/ ০৬ মে ২০১৯)


Comment As:

Comment (0)