নকল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে এমকে হানিওয়েল
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বব্যাপী মানসম্পন্ন ইলেকট্রিক পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে এম কে হানিওয়েল ইউকে। কিন্তু বাংলাদেশের বাজারে খ্যাতনামা এ কোম্পানিটির নকল পণ্য বাজারজাত করছে অসাধু কিছু ব্যবসায়ী। চায়না ও ইন্ডিয়ান পণ্য নামে নকল এমকে হানিওয়েল পণ্য বিক্রি করে গ্রাহকদের সাথে প্রতারণা করছে তারা। এরফলে ইউকেভিত্তিক আসল এমকে হানিওয়েলের সুনাম ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে। আর এ কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশে এমকে হানিওয়েলের সোল ডিস্ট্রিবিউটর এম হাসান ইলেকট্রিক কোম্পানিকে নির্দেশ দিয়েছে কোম্পানিটি।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে এমকে হানিওয়েলের সোল ডিস্ট্রিবিউটর এম হাসান ইলেকট্রিক কোম্পানির চেয়ারম্যান মো: ওমর ফারুক।
এতে তিনি জানান, কোম্পানির আইনজীবি এম/কে হানিওয়েলের ইন্টারন্যাশনাল ট্রেড মার্ক সকল ডকুমেন্ট বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অবগত করেছেন।এতে সকল প্রকার অবৈধ এম/কে হানিওয়েলের নামে যে সকল প্রতিষ্ঠান এম/কে হানিওয়েলের সুনাম ক্ষুন্ন করে আসছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে নিয়োজিত এম/কে হানিওয়েলের এক মাএ সোল ডিস্ট্রিবিউটর এম হাসান ইলেকট্রিককে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে।এরপর বাংলাদেশের এক স্বনামধন্য ‘ল’ ফার্মকে এ বিষয়ে আইনী ব্যবস্হা নেওয়ার জন্য নিয়োজিত করা হয়েছে। যা অতি শীঘ্রই জাতীয় ও অনলাইন পএিকার মাধ্যমে প্রকাশ করা হবে।
এতে ক্রেতা সাধারণের উদ্দেশে আরও বলা হয়, আপনারা বর্তমান যে এম কে হানিওয়েল পণ্য পাচ্ছেন তা নকল। বাংলাদেশের কিছু স্বনামধন্য ব্যক্তি যা অসাধু উপায়ে চায়না থেকে নকল এমকে লোগো ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করিয়ে সরকার এবং সাধারন জনগনের সাথে প্রতারনা করে আসছে। শিগগীরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এম হাসান ইলেকট্রিক কোমপানীর চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বিনিয়োগবার্তাকে জানান, যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এমকে হানিওয়েলের ইলেকট্রিক পণ্য বিশ্ব্যব্যাপী ব্যাপক সমাদৃত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশে নকল পণ্য বাজারজাত করছে অসাধু ব্যবসায়িরা। আর নকলের ভীড়ে আসল পণ্য চিনে নিতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তাই এসব অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
(এসএএম/ ০৭ মে ২০১৯)



