রোজাদারের মাঝে ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (৭ মে) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় পবিত্র রমযান মাসে ঢাকা শহরের ৯টি, চট্টগ্রামের ২টি ও খুলনার ১টি সহ মোট ১২টি ট্রাফিক পয়েন্টে লক্ষাধিক পথচারী রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
(এসএএম/ ০৭ মে ২০১৯)



