মির্জা ফখরুলের আসনে ভোট ২৪ জুন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আসন থেকে জয়লাভ করেছিলেন, সেই বগুড়া-৬ আসনে আগামী ২৪ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির যু্গ্ম-সচিব এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বগুড়া-৬ আসনে ২৪ জুন ভোটগ্রহণ করা হবে, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে, প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ ৪ জুন।

তিনি আরও বলেন, ভোটগ্রহণের সময়ে পরিবর্তন আনা হয়েছে। সকাল ৮টার পরিবর্তে এ আসনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু করা হবে এবং বিকেল ৪টার পরিবর্তে ভোটগ্র্রহণ শেষ হবে বিকেল ৫টায়।
এছাড়া এ আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

(এমআইআর/ ০৮ মে ২০১৯)


Comment As:

Comment (0)