রমজান মাসে এমটিবি’র কার্ডের গ্রাহকদের জন্য বিশেষ অফার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে কার্ডের গ্রাহকবৃন্দের জন্য পুরো রমজান মাসব্যাপি বিভিন্ন আকর্ষণীয় অফারসমূহ আনুষ্ঠানিকভাবে চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।

সম্প্রতিএমটিবি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ রফিকুল হক এই অফাসমূহের উদ্বোধন করেন।

মোঃ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস্, কামরুল হাসান খান, হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন,মোঃ আবু বকর সিদ্দিক, হেড অব কার্ডস্ বিজনেস,তৌফিকুল আলম চৌধুরী, হেড অব রিটেইল বিজনেস,আজম খান,গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার এবং সামিয়া চৌধুরী, ডেপুটি হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্টসহ এমটিবি’র অন্যান্যঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ০৮ মে ২০১৯)


Comment As:

Comment (0)