‘মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করতে পারবেন খেলাপিরা’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এখন থেকে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করতে পারবেন ঋণ খেলাপিরা। এক্ষেত্রে মাত্র ৯ শতাংশ সুদ হারে এসব ঋণ পরিশোধে সর্বোচ্চ ১০ বছর সময় পাবে তারা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনঃতফসিলের এই সুবিধা নিতে প্রজ্ঞাপন জারির পরবর্তী ৯০ দিন, তথা তিন মাসের মধ্যে পুনঃতফসিলের জন্য আবেদন করতে হবে। ঋণ স্থিতির (সওকুফ অবশিষ্ট) উপর কস্ট অব ফান্ড এবং এর সাথে ৩ শতাংশ হারে সুদ প্রযোয্য হবে। তবে সুদের হার ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে উক্ত হারে সুদ হার কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকের গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মাসিক অথবা ত্রৈমাসিক কিস্তি নির্ধারণ করতে হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী আনুপাতিক হারে আসল ও সুদ বিবেচনায় নিয়ে কিস্তির পরিমাণ নির্ধারিত হবে। ঋণ পরিশোধের জন্য ৯টি মাসিক কিস্তির মধ্যে ৬টি অথবা ৩ ত্রৈমাসিক কিস্তির মধ্যে ২টি সি মাসিক কিস্তি অনাদায়ী হলে এসুবিধা বাতিল বলে গণ্য হবে। এবং সংশ্লিষ্ট ঋণ হিসাব কে শ্রেণীকরণ করতে হবে। পুনঃতফসিল পরবর্তীতে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক কর্তৃক নতুন করে ঋণ প্রদান করা যাবে। এক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ সতর্কতার সাথে তাদের প্রচলিত ঋণ নীতিমালা অনুসরণ করবে। নতুনভাবে প্রদত্ত ঋণ যথানিয়মে পরিশোধ ব্যর্থ হলে এ সার্কুলার এর আওতায় প্রদত্ত সকল সুবিধা বাতিল বলে গণ্য হবে।

তবে এসব সুবিধা পেতে কিছু শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শর্তগুলো হচ্ছে, সংশ্লিষ্ট ঋণসমূহ এসএমএ মানে শ্রেনীকরণ করতে হবে। এাছাড়া ঋণসমূহের বিপরিতে ১ শতাংশ প্রভিশন রাখতে হবে। সুবিধার আওতায় সংশ্লিষ্ট ঋণসমুহের বিপরিতে আরোপিত সুদ পকৃত আদায় ব্যাতিরেকে আয় খাতে স্থানান্তর করা যাবে ন।

(এসএএম/ ১৬ মে ২০১৯)


Comment As:

Comment (0)