পাওয়ার গ্রিডের দুই সাব স্টেশন নির্মানের কাজ পেল ভারতীয় কোম্পানি
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ থেকে প্রায় ২২০ কোটি টাকার কাজের চুক্তি পেয়েছে ভারতীয় কোম্পানি এবিবি ইন্ডিয়া।
এ প্রকল্পের আওতায় কোম্পানিটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে দুইটি নতুন সাবস্টেশন নির্মাণ ও বিদ্যমান দুই সাবস্টেশনের সক্ষমতা বৃদ্ধি করবে।
নতুন সাবস্টেশন দুটি হবে চাঁদপুরের কচুয়া ও চট্টগ্রামের কালুরঘাটে। এছাড়া চট্টগ্রামের হাটহাজারি থানার মধুনাঘাট ও কুমিল্লায় থাকা দুইটি সাবস্টেশনের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা হবে।
এসব সাবস্টেশন হবে ১৩২/৩৩ কেভি সম্পন্ন।
সাবস্টেশন দুইটি থেকে নতুনভাবে প্রায় ৫৩৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এর ফলে প্রায় আড়াই লাখের বেশি বসতবাড়িতে নতুন সংযোগ দেওয়া সম্ভব হবে।
সাবস্টেশনের নকশা, প্রকৌশলী কাজ, সিস্টেম তৈরি – সবই ভারতে হবে।
এ প্রসঙ্গে এবিবি ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জিব শর্মা বলেন, বাংলাদেশ সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নে কাজ করছে। এ সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে প্রবেশ করতে চায়।
“পাওয়ার গ্রীডের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও সহযোগিতা সেই ভিশন পূরণে অবদান রাখবে।”
(এসএএম/ ১৮ এপ্রিল ২০১৭)



