ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল সম্পন্ন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

শনিবার  (২৫ মে ২০১৯) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো: মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

স্বাগত বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মোহাম্মদ হুমায়ুন কবীর, এফসিএ, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ এবং ডা. তানভীর আহমেদ, শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আব্দুস সামাদ, বিচারপতি, কূটনীতিক, আইনজীবী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৬ মে ২০১৯)


Comment As:

Comment (0)