সিএসই’র ‘প্রমোশনাল রিওয়ার্ড প্রোগ্রাম’ এর সার্টিফিকেট প্রদান সম্পন্ন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট অফিসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এর ‘প্রমোশনাল রিওয়ার্ড প্রোগ্রাম (এপ্রিল’১৯)’ এর সার্টিফিকেট প্রদান প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রিজিয়ন ভিত্তিক টার্মিনালে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৫০ জন অথরাইজড রিপ্রেজেন্টেটিভকে সার্টিফিকেট প্রদান করা হয়।
পাঁচটি ক্যাটাগরি হচ্ছে যথাক্রমে- টপটেন ভ্যালিড ওর্ডার প্ল্যাসিং টার্মিনাল, সর্বোচ্চ র্টানওভার ভিত্তিক টপটেন টার্মিনাল, সর্বোচ্চ র্টানওভার ভিত্তিক টপ টেন ব্রাঞ্চ, পূর্ববর্তি মাসের তুলনায় অতিরিক্ত র্টানওভার ভিত্তিক টপটেন টার্মিনাল এবং পূর্ববর্তি মাসে অসক্রিয় বা নতুন কিন্তু বর্তমানে সক্রিয় টপটেন টার্মিনাল।
লংকাবাংলা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ, বি রিচ, কবির সিকিউরিটিজ, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ, মোনা ফাইনান্সিয়াল, মিনহাজ সিকিউরিটিজ, শাহজালাল ইসলামি ব্যাংক সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, প্রাইম ইসলামি সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, এনসিসিবি সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, গ্রীন ডেল্টা সিকিউরিটিজ, সালটা ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, এএ সিকিউরিটিজ, ভ্যানগার্ড সিকিউরিটিজসহ প্রায় ২০টি সিকিউরিটিজ হাউজের ৪০ জন অথরাইজড রিপ্রেসেন্টটেটিভ (এ.আর) এবং ১০ জন ব্রাঞ্চ ম্যানেজারকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ।
ঢাকায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক এবং সিএসই ঢাকা অফিস ইন-চার্জ মোঃ গোলাম ফারুক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক শাহরুজ আলম ও উপ-মহাব্যবস্থাপক নাহিদুল ইসলাম খান।
অথরাইজড রিপ্রেসেন্টটেটিভদের প্রবল আগ্রহ থাকায় ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম অবারও চালু করার ব্যপারে সিএসই ব্যবস্থাপনা পর্ষদ আশাবাদ ব্যক্ত করেন।
(এসএএম/ ৩০ মে ২০১৯)



