চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে দুই মাস ধরে ধর্ষণ; ডাক্তার আটক

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে নার্সিং কলেজে ফ্রি ভর্তি করার প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দুই মাস বাসায় আটকে রেখে শারীরিক ও পাশবিক নির্যাতন করছে এক পাষণ্ড ডাক্তার। ধর্ষিতা ওই কিশোরীর বাড়ী  ময়মনসিংহ জেলার পাগলা থানার গোয়াল বড় গ্রামে।

তাকে ময়মনসিংহ থেকে নিয়ে এসে একটি বাসা ভাড়া করে এ পাশবিক নির্যাতন চালায় জুলফিকার আলী নামে এক লম্পট ডাক্তার। নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।  পুলিশ ওই লম্পটকে বৃহস্পতিবার রাত ১১টা গ্রেফতার করেছে। সে গাজীপুর জেলার হোতাপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র এবং  উত্তর শীলমান্দী সোনিয়া নীটওয়্যার ব্র্যাকেটে সোনিয়া মিল কর্মরত এমবিবিএস ডাক্তার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, উত্তর শীলমান্দী সোনিয়া নীটওয়্যার ব্র্যাকেটে সোনিয়া মিল কর্মরত এমবিবিএস ডাক্তার জুলফিকার আলী বিগত দুই মাস পূর্বে সিরাজ উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকা শর্তে একটি রুম ভাড়া নিয়ে পরিবার না এনে শারমিন সুলতানা নামের এক কিশোরীকে ভাগ্নে পরিচয় দিয়ে বাসায় নিয়ে আসে । বিগত দুই মাসে তাদের আচরণ সন্দেহ  হওয়ায় বাড়ির মালিকপক্ষ লম্পট ডাক্তার এর অনুপস্থিতিতে কিশোরীকে চাপ প্রয়োগ করলে ঘটনার রাতে সে কান্নাকাটি করে সবিস্তারে  বাড়ির সবাইকে খুলে বলে। সে জানায় যে, এই ডাক্তার তার মামা নয় । তাকে জোরপূর্বক ময়মনসিংহ থেকে নরসিংদী  নার্সিং কলেজে ভর্তি করে দিবে এবং বিভিন্ন ভয় দেখিয়ে তার উপর প্রতিনিয়ত পাশবিক নির্যাতন করে যাচ্ছে ।পরে বাড়ির মালিক লম্পট ডাক্তার কে বাসায় ডেকে এনে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয় পুলিশ এসে নির্যাতিতার বক্তব্য শুনে ডাক্তারকে আটক করে । নির্যাতিতা কিশোরী পুলিশকে আরও জানায় ২০১৮ সালে ওই এলাকার শহীদ নগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।  ছোট বেলা থেকে সেবিকা নার্স হওয়ার স্বপ্ন ছিল। কয়েক মাস আগে সে  লিভার রোগে ও অসুস্থ তাকে চিকিৎসার জন্য কিশোরীর মা ওই ডাক্তারের নিকট  নিয়ে যায় এবং তারা গরিব বলে জানায়। বাপের বয়সী লম্পট ডাক্তার জুলফিকার তাদের দুর্বলতার সুযোগে এ আচরণ করে বলে কিশোরী অভিযোগ করে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করাসহ এতে জড়িত থাকায় ডাক্তার জুলফিকার আলী নামক একজনকে আটক করা হয়েছে ।কিশোরীর অভিভাবকরা ময়মনসিংহ থেকে নরসিংদী আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

(এসএইচআর/এসএএম/ ০১ জুন ২০১৯)


Comment As:

Comment (0)