পলাশে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদীর পলাশে বোনের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বৃষ্টি আক্তার (১২) নামে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর।

মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের পুকুরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত বৃষ্টি পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও ঘোড়াশাল পৌরসভার দড়িহাওলা পাড়া গ্রামের খায়রুল ইসলামের মেয়ে। বৃষ্টি ঢালুয়ারচর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল।

নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঢালুয়ারচর গ্রামে বৃষ্টির বড় বোন তানিয়া আক্তারের বাড়িতে বেড়াতে যায়। সেখানে থাকা অবস্থায়ই মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে পা পিসলে পড়ে যায়। সাঁতার না জানায় বৃষ্টি পুকুরের পানি থেকে উপরের উঠতে প্রাণপন চেষ্টা করে এবং ডাক-চিৎকার দিতে থাকে। তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া নেমে আসে।

(এসএইচআর/এসএএম/ ১২ জুন ২০১৯)


Comment As:

Comment (0)