প্লট ও ফ্ল্যাটে কালো টাকা বিনিয়োগে করহার কমানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্লট ও ফ্লাট ক্রয়ে কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে করহার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশকালে এ প্রস্তাব করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করেন।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, প্রস্তাবিত আইনে নির্দিষ্ট হারে কর প্রদান করলে প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থের উৎস সম্পর্কে আয়কর বিভাগ থেকে কোন প্রশ্ন করা হয় না। তবে এ করহার অত্যধিক হওয়ায় খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না। ফলে এ খাতে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান করহার কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

এর মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়ে মূল ধারায় ফিরে আসবে বলে আশা করা হয়েছে।

(এসএএম/ ১৩ জুন ২০১৯)


Comment As:

Comment (0)