আবাসন খাতে নিবন্ধন ও স্ট্যাম্প ফি হ্রাস করায় রিহ্যাবের অভিনন্দন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে নিবন্ধন ও স্ট্যাম্প ফি হ্রাস করায় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানায় সংগঠনটি।

রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি লেয়াকত আলী ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতায় সরকার আবাসন খাতে নিবন্ধন ফি এবং স্ট্যাম্প ফি হ্রাস করার যে প্রস্তাব করেছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

সরকারের এই যুগান্তকারি প্রস্তাব এর ফলে আবাসন খাতে বিদ্যমান স্থবিরতা বহুলাংশে কাঠিয়ে ওঠা সম্ভব হবে বলে বিশ্বাস করে রিহ্যাব।

বাজেটে সরকার আবাসন খাতে যে বিনিয়োগ সুবিধার প্রস্তাব করেছে তা এই খাতে ফলপ্রসু ভূমিকা রাখবে এবং অভ্যন্তরীন সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা যাতে ভাড়ার টাকায় মাথা গোঁজার একটা ঠিকানা খুঁজে পায় সেজন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদী একটি তহবিল গঠনসহ রিহ্যাব এর অন্যান্য দাবি সমূহ আগামীতে সরকার বাস্থাবায়ন করবে বলে আশা করে রিহ্যাব।

(এসএএম/ ১৫ জুন ২০১৯)


Comment As:

Comment (0)