বাজেটে বীমা খাতের জন্য চার সুসংবাদ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের বীমা কোম্পানিগুলোর জন্য চারটি সুসংবাদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এগুলো হচ্ছে: সাধারণ বীমা কোম্পানিগুলোর জন্য শস্য বীমা ও গবাদি পশুর বীমা চালু এবং জীবন বীমা কোম্পানিগুলোর জন্য সরকারি কর্মচারীদের প্রচলিত গ্রুপ বীমার পরিবর্তে সমন্বিত জীবন বীমা ও প্রবাসীদের জন্য জীবন বীমা চালু।
সংশ্লিষ্টরা বলছেন, শস্য বীমা ও গবাদি পশুর বীমা চালু করা হলে সাধারণ কোম্পানিগুলোর কর্মকান্ড বড় আকারে সম্প্রসারণ ঘটবে এবং কোম্পানিগিুলোর আয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে।
অন্যদিকে, সরকারি কর্মচারীদের প্রচলিত গ্রুপ বীমার পরিবর্তে সমন্বিত জীবন বীমা ও প্রবাসীদের জন্য জীবন বীমা চালু করা হলে জীবন বীমা কোম্পানিগুলোর পরিধিও বিস্তৃত হবে।
(এসএএম/ ১৩ জুন ২০১৯)



