নরসিংদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মালেক (৩১) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদী পৌর শহরের পশ্চিম কান্দা পাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার ডা: মোমিনুল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত মালেক জেলার রায়পুরা উপজেলার চর-আড়ালিয়া ইউনিয়নের বটতলী গ্রামের মোতালিব মিয়ার ছেলে, সে ৩ সন্তান ও স্ত্রী নিয়ে নরসিংদী শহরের বিলাসদী এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মালেক বেশ কিছু দিন ধরে শহরের পশ্চিম কান্দা পাড়া (রাঙ্গামাটিয়া) এলাকার ডা: মোমিনুল ইসলামের নতুন বাড়ী নির্মাণে কাজে একজন নির্মাণ শ্রমিকের কাজ করে আসছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে এক পশলা হালকা বৃষ্টিপাতের শেষে লোহার রডের কাজ করছিল। হঠাৎ একটি রড টান দিলে সেটির বাড়ীতে অস্থায়ীয় ভাবে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে গিয়ে লাগে, সাথে  সাথে লোহার রড দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তার শরীর বিদ্যুৎ তারিত হয়ে পড়ে। বিদ্যুৎপৃষ্টে কিছুক্ষণ ছটফট করে তৎক্ষণাত তার মৃত্যু। পড়ে তার সাথের অন্যন্যা নির্মাণ শ্রমিকরা এলাকাবাসীর সহায়তায় পড়ে থাকা মালেকের নিথর শরীরকে ধরে পাশের রাঙ্গামাটিয়াস্থ ২ নং পানি ট্র্যাংয়ের নিচে রাখে। এলাকাবাসী পুলিশকে অবহিত করতে নরসিংদী সদর মডেল থানায় খবর দেয়।

এ রির্পোট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়নি।

(এসএইচআর/এসএএম/ ২১ জুন ২০১৯)


Comment As:

Comment (0)