যেকোনো রুটে ইউএস বাংলার ১৫ শতাংশ মূল্যছাড়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত বিমান ট্রাভেল ও ট্যুরিজম মেলায় দেশি-বিদেশি পর্যটনকে আকষর্ণীয় করতে ইউএস বাংলা এয়ারলাইন্স ভ্রমণ পিপাসুদের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে।

ঢাকা-কলকাতা-ঢাকা রুটসহ যেকোনো অভ্যন্তরীণ রুটে নির্ধারিত ভাড়ার ওপর ১৫ শতাংশ হারে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে ইউএ বাংলা এয়ারলাইন্স।

মেলায় প্রতিষ্ঠানটির আকর্ষণীয় অফারের মধ্যে রয়েছে, ঢাকা-ব্যাংকক-ঢাকা ভাড়া ১৯ হাজার টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৮ হাজার ৯০০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২২ হাজার ৫০০ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ঢাকা-কুয়ালালামপুর ও সিঙ্গাপুর-ঢাকা একত্রে ২৪ হাজার ২২৫ টাকার স্পেশাল অফার দেয়া হয়েছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলাম জানান, ট্যুরিজম মেলা থেকে ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর রুটে টিকিট সংগ্রহ করলে ৩০ কেজি লাগেজ সুবিধাও দেয়া হবে।

এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের স্টল থেকে দেশে-বিদেশে ভ্রমণের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ সংগ্রহ করা যাবে বলেও তিনি জানান।

মেলা থেকে টিকিট কিনলে আগামী ২০ এপ্রিল থেকে ২০ জুনের এ ছাড়ের সুবিধা নিয়ে ভ্রমণ করা যাবে। মেলার ইউএস বাংলার স্টল থেকে নগদ মূল্য ছাড়াও ক্রেডিট কার্ডেও টিকিট কেনা যাবে।

 

(ইউএম/ ১৯ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)