চার দিনব্যাপী ‘এ্যাপেক এফআরটিআই’ সম্মেলন শুরু ৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীতে ৪ দিন ব্যাপী ‘এ্যাপেক এফআরটিআই’ সম্মেলন শুরু হবে আগামী ৮ জুলাই (সোমবার)। যা চলবে ১১ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)যৌথভাবে এ সম্মেলনটির আয়োজন করছে।

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন ফিন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিসিয়েটিভ (APEC FRTI) এর রিজিওনাল সেমিনার অন ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন বিষয়ক প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর আন্তর্জাতিক এ  সেমিনারের সার্বিক বিষয় অবহিত করার জন্য আগামী ৬ জুলাই শনিবার বেলা ১১টায় বিএসইসি কার্যালয়, আগারগাঁও, ঢাকাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

(এসএএম/ ০৪ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)