যশোরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে ২২৩ সদস্য নিয়োগ

যশোর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের ঝিকরগাছার সেলুন কর্মচারীর ছেলে সাহেব আলী জানতেন না যে সে  তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পারবে। যশোর পুলিশ সুপারের কঠোর পদক্ষেপের ফলে সাহেব আলীর মত অনেকে এবারের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, যশোরের কোতয়ালী , শার্শা, বেনাপোল , ঝিকরগাছা, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও বাঘারপাড়া থানার অনেক কৃষক, মজুর, সেলুন কর্মচারী, রিক্সাচালকের ছেলে ও মেয়েরা পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন। আর এর সবই সম্ভব হয়েছে যশোর জেলা পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম বার এর নিরপেক্ষতা ও সচ্ছতার কারনে।

জানা গেছে, যশোর পুলিশ লাইনে গত ২২ জুন হতে ২৬ জুন পর্যন্ত ট্রেইন রিক্রুট কনস্টেবল পদে  সাধারন কোটায় পুরুষ ১৬০৬জন, নারী ১৯৩জন, মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ৯৯জন আর নারী ১৫ জন, পুলিশ পোষ্য কোটায় ২৫জন, আনসার ও ভিডিপি ৫জন, এতিম কোটা ৭ জনসহ সর্বমোট ১৯৫০জন শারীরিক পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে শারীরিক পরীক্ষায় উত্তীর্ন হন ১০৬৯জন। পরবর্তীতে গত ২৭ জুন  লিখিত ও মোখিক পরীক্ষায় ৩৫৪জন উত্তীর্ন হন। এরমধ্যে সাধারন কোটায় ১৩৬ জন পুরুষ, ৬০ জন নারী, মুক্তিযোদ্ধা কোটায় ২১ জন পুরুষ  ২ জন নারী ও পুলিশ পোষ্য কোটায় ৪জন পুরুষ তাদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হন।

এসব নিয়োগের জন্য কাউকে কোনো রকমের টাকা দিতে হয়নি বলে জানান নিয়োগপ্রা্প্তরা।


Comment As:

Comment (0)