গ্রামীণ ফোনের আর্নিংস কল ১৫ জুলাই
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিনিয়োগকারীদের সামনে আর্থিক প্রতিবেদনের খুঁটিনাটি বিষয় উপস্থাপন ও ব্যাখ্যা প্রদানের জন্য আর্নিংস কল ডেকেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য কোম্পানিটি আর্নিস কল ডেকেছে।
গ্রামীণ ফোন ৩০ জুন, ২০১৯ পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকের পরিচালনা পর্ষদ সভা করবে আগামী ১৪ জুলাই রোববার দুপুর ২টা ৩৫ মিনিটে। আর এর পরের দিন অর্থাৎ আগামী ১৫ জুলাই সকাল ১০টায় কোম্পানির কর্পোরেট অফিস থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে কোম্পানির আর্থিক প্রতিবেদন উপস্থাপন করবে।
এজন্য আগ্রহী স্টেকহোল্ডারদের গ্রামীন ফোনের ওয়েবসাইট http://bit.ly/GP_Q2_2019 ভিজিট করার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।
(এসএএম/ ১১ জুলাই ২০১৯)



