বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে রানী ম্যাক্সিমা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেছেন সফররত নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা।

বৃহস্পতিবার (১১ জুলাই ২০১৯) কেন্দ্রিয় ব্যাংক পরিদর্শনে যান তিনি।

ডাচ কুইন জাতিসংঘের উন্নয়ন বিভাগের (ইউএনএসজিএসএ) বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্বরত।

কেন্দ্রিয় ব্যঅংক পরিদর্শনকালে রানী  ম্যাক্সিমা গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আর্থিক খাতে নারীদের প্রবেশাধিকারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।

গভর্নর ফজলে কবির বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করার জন্য রানী ম্যাক্সিমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশে আর্থিক খাতে অন্তর্ভুক্তি ও নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থা সম্পর্কে তাকে জানান।

তিনি বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এজেন্ট ব্যাংকিং এবং এসএমই ঋণের মাধ্যমে সফলতায় পৌঁছানোর উদ্যোগ সম্পর্কেও ডাচ রানীক অবহিত করেন।

তিনি উল্লেখ করেন যে, মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মকে আন্তঃর্জাতিক মানদন্ডে নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। গভর্নর রাণীকে আরও জানান, দেশের প্রথম জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস)  প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রানী ম্যাক্সিমা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলিতে ই-কেওয়াইসিসহ একটি জাতীয় পরিচয় সিস্টেম প্রবর্তনের গুরুত্ব এবং লিঙ্ক করার ওপর গুরুত্ব দেন।  এসময় তিনি লিঙ্গ বৈষম্য হ্রাসের বিষয়ে বাংলাদেশের ভবিষ্যত কৌশল সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।  তিনি আর্থিক উদ্ভাবনের বিষয়গুলির যত্ন সহকারে সম্পাদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের একটি নতুন অফিস স্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। একইসঙ্গে রানী বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

(এসএএম/ ১১ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)