শেয়ার বিক্রি করবেন ইউনিয়ন ক্যাপিটালের উদ্যোক্তা 

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের উদ্যোক্তা মো. আব্দুস সালাম। পাবালিক মার্কেটে এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের  এই উদ্যোক্তা তার হাতে থাকা ৯ লাখ ৭৬ হাজার ৬৭৪টি শেয়ার বিক্রি করবেন। তার কাছে মোট ২৯ লাখ ১২ হাজার ৪৯৮টি শেয়ার রয়েছে। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে চান।

(এসএএম/ ১৪ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)