গ্রামীণ ফোনের ৯০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
বিনিয়োগবার্ত ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণ ফোন অর্ধবার্ষিকের আর্থিক হিসাব শেষে শেয়ারহোল্ডারদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অর্থাৎ প্রতি শেয়ারে ৯ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। কর পরিশোধের পর কোম্পানিটির ৬৭ শতাংশ আয় হওয়ার পর এ ডিভিডেন্ড দিবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ আগস্ট।
গতকাল কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
কোম্পানিটি জানায়, চলতি বছরের অর্ধবার্ষিকে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত অনিরীক্ষিত হিসাব শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩.৩৭ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১২.১০ টাকা।
এছাড়া দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত ইপিএস হয়েছে ৭.০৭ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৭.৭০ টাকা।
অর্ধবার্ষিকে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৫.১৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ২০.৯৪ টাকা।
(এমআইআর/ ১৫ জুলাই ২০১৯)



