শাওমির ‘ই-স্টোর’ এখন গুলশানে

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি ব্র্যান্ডের অথরাইজড পার্টনার ‘ই-স্টোর’র নতুন শাখা চালু হচ্ছে রাজধানীর গুলশানে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই ই-স্টোরের উদ্বোধন করা হবে। এখানে শাওমি ব্র্যান্ডের মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, এমআই ব্যান্ড, ব্লু-টুথ হেডসেট, ব্লু-টুথ স্পিকার, ভিআর বক্স, স্মার্ট ওয়াচ, ল্যাপটপসহ নানান পণ্য পাওয়া যাবে।

৪৬, গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত শো-রুমের উদ্বোধনী দিনে থাকছে গ্রাহকদের জন্য চমকপ্রদ সব উপহার। মাত্র এক টাকার বিনিময়ে গ্রাহকরা জিতে নিতে পারেন এমআই ব্যান্ড, পাওয়ার ব্যাংক, ইয়ারফোনসহ আকর্ষণীয় শাওমি পণ্য। এই অফার সীমিতসংখ্যক গ্রাহকের জন্য।

ই-স্টোরের মূল প্রতিষ্ঠান রেড গ্রিন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবিএম ওবায়দুল্লাহ জানিয়েছেন, গ্রাহকরা এখান থেকে শাওমির সব পণ্য অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টিসহ কিনতে পারবেন। নগদ ক্রয় ছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতেও গ্রাহকরা শাওমির আসল পণ্য পাবেন এ ই-স্টোর থেকে।

 

(ইউএম/ ২০ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)