সুন্দলপুরের ২ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোট ৩ হাজার ২০০ মিটার গভীর কূপটি খনন করে কয়েকটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর মধ্য ১ হাজার ৪০০ মিটার গভীরতার স্তরটি সবচেয়ে বড় ও সমৃদ্ধ। এখন সে স্তর থেকেই গ্যাস প্রবাহিত হচ্ছে।
এই কূপ থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে তিনি পূর্বাভাস দেন।
তবে গ্যাসক্ষেত্রটির আকার কত বড় এবং সেখান থেকে কত দিন পর্যন্ত গ্যাস তোলা যাবে, সে বিষয়ে নিশ্চিত হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানান তিনি।
জানা গেছে, এই ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস চট্টগ্রাম সরবরাহ করা যাবে। এলাকাটি এখন গ্যাসের অভাব প্রকট
(ইউএম/ ২০ এপ্রিল ২০১৭)



