আমরা নেটওয়ার্কসের ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ‍ও প্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড।

কোম্পানিটির এই রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ক্রেডিট রেটিং ঋণমান সার্ভিল্যান্স অনুসারে দীর্ঘ মেয়াদের জন্য ‘এ+’ নির্ধারণ করা হয়েছে। আর স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’।

কোম্পানির ৩০ জুন, ২০১৮ থেকে ২১ জুলাই, ২০১৯ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

(এসএএম/ ২৩ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)