যশোরের নতুন ডিসির বেনাপোল বন্দর পরিদর্শন

বেনাপোল (যশোর) প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন। এসময় তিনি বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন তিনি।

সোমবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে সভাপতি মফিজুর রহমান সজন।

ব্যবসায়ীরা এসময় আমদানীকৃত পণ্যে প্রশাসনের বিভিন্ন সংস্থা কর্তক নানাবিধ সমস্যা ও পাসপোর্ট যাত্রীদের হয়রানীর কথা তুলে ধরেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, জেলাশহর ছাড়া কোথাও বিরতিহীন ইন্টারসিটি ট্রেন সার্ভিস নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে এখানে বিরতিহীন ইন্টারসিটি ট্রেন সার্ভিস চালু করেছেন। পদ্মা সেতু চালু হলে এ সার্ভিসে বেনাপোল থেকে মাত্র ৪ ঘন্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা সম্প্রসারনের জন্য বেনাপোল বন্দরে ব্যাপক উন্নয়ন করা হবে। এবন্দরকে একটি আধুনিক বন্দরে রূপান্তর করা হবে।

পরে তিনি শার্শা উপজেলা সভাকক্ষে সরকারী সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধি সমাজের সাথে বৈঠক করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। অনুষ্ঠান শেষে তিনি উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

(এমআই/এসএএম/ ২৯ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)