সাজেক ভ্যালীতে তিন রাত, দুই দিন মাত্র ৬৫০০ টাকায়
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চারিদিকে সারি সারি পাহাড় আর মাঝে মাঝে পেজা তুলোর মতো মেঘ। পাহাড়ের সবুজ ঢেউকে আড়াল করে এই উপত্যকাটি মেঘের হৃদে পরিণত হয় কখনও কখনও। চোখের সামনে নরম তুলোর মতে মেঘের বিছানা। স্বপ্নের মতো সুন্দর দৃশ্য দেখতে দার্জিলিং বা সিলং যেতে হবে না। বাংলাদেশেই পাবেন এমন অপার সুন্দরের দর্শন।
বাংলাদেশের অলৌকিক এরকম এক মেঘপুরীর নাম সাজেক ভ্যালী। সাজেক বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত রাঙ্গামাটি জেলায় অবস্থিত। সাজেক থেকে ভারতের মিজোরাম মাত্র আট কিলোমিটার দূরে। সাজেকের চারপাশের উঁচু উঁচু পাহাড়গুলো পড়েছে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই।
তবে ঢাকা থেকে সাজেক যেতে হলে প্রথমে যেতে হবে ঢাকা থেকে ২৬১ কিলোমিটার দূরে খাগড়াছড়ি শহরে। সেখান থেকে আবার দূরত্ব ৭০ কিলোমিটার।
তবে এই মেঘের রাজ্যে যাওয়ার নানা আয়োজন করতে হয়। কারণে সেখানে নেই থাকার ভালো ব্যবস্থা। বিজিবি আর সেনাবাহিনী পরিচালিত দুইটি রিসোর্ট ছাড়া আবাসনের জন্য সাজেকে থাকার জায়গা নেই বললেই চলে।
৪০ কিলোমিটার দূরের দীঘিনালায় থাকতে পারবেন আ
পনি। থাকতে পারেন ৩০ কিলোমিটার দূরের বাঘাইছড়িতেও। কিন্তু তাতে খরচটা বাড়বে।আছে সঠিক সময়ে, সঠিক ভাড়ায় দামে গাড়ি পাওয়ার ঝক্কিও।
তাই ঝামেলামুক্ত ভ্রমণের জন্য কোনো ট্যুর অপারেটরের সহায়তা নেওয়াই ভালো। আর ট্যুর অপারেটর যদি বিশেষ দামে কোনো প্যাকেজ ঘোষণা করে তবেতো কথাই নেই।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ‘বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা ২০১৭ উপলক্ষ্যে মাত্র ৬ হাজার ৫০০ টাকায় ঘুরে সাজেক ট্যুরের প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি ভ্রমন বিষয়ক প্রতিষ্ঠান গাং চিল ট্যুরিজম।
গাং চিল ট্যুরিজমের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ রাত ২ দিনের এ প্যাকেজের আওতায় থাকা, খাওয়ার অন্যান্য সুবিধা দেওয়া হবে।
উল্লেখ, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আজ রাত ৮ টা পযন্ত।
তিন দিনের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এ মেলার আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৪০টি স্টল থাকবে। এ ছাড়া ১৩টি দেশের ৫০ জন বিদেশি এক্সিবিউটরত্র রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
বিদেশি অংশগ্রহণের মধ্যে নেপালের জাতীয় পর্যটন সংস্থা নেপাল ট্যুরিজম বোর্ড, নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্টস (নাটা), টুরিজম অথরিটি অব থাইল্যান্ড, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পর্যটন মন্ত্রণালয় সহ ভুটান, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, দুবাই, ফিলিপাইন, আসাম, তুরস্ক, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, কাশ্মীর ও ত্রিপুরার শীর্ষস্থানীয় ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্ট অংশ নিচ্ছে।
(এসএএম/ ২২ এপ্রিল ২০১৭)



