গ্রামীনফোনের লেনদেন চালু সোমবার

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার চালু হচ্ছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৪ আগস্ট) এ কোম্পানির রের্কড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিটি।

আগামীকাল ৫ আগস্ট, সোমবার থেকে এ কোম্পানির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

(এমআইআর/ ০৪ আগস্ট ২০১৯)


Comment As:

Comment (0)