শুক্র ও শনিবার পূর্ণদিবস ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আসন্ন ঈদ-উল-আযহার পূর্বে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানী বাণিজ্য সচল রাখার স্বার্থে আগামী ৯ ও ১০ আগস্ট (শুক্র এবং শনিবার) পূর্ণদিবস ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো: সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়নগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরী পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক শুক্রবার এবং শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।

(এসএএম/ ০৪ আগস্ট ২০১৯)


Comment As:

Comment (0)