প্রযুক্তিগত সহায়তা প্রদানে টেলিফোন শিল্প সংস্থা ও এডিএন টেলিকমের মধ্যে চুক্তি
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড এবং দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড–এর মধ্যে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির আওতায় কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থাকে আইপিপিএবিএক্স, আপিটিএসপিসহ অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এডিএন টেলিকম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফকরুল হায়দার চৌধুরী এবং এডিএন টেলিকম লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।
এছাড়া টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড-এর উপ-মহাব্যবস্থাপক (সেলস এন্ড পিএসটিএন)প্রকৌশলী মোঃ মিজানুর রহমান মোল্লা, সিনিয়র প্রকৌশলী (পিএবিএক্স) মোঃ মিজানুর রহমান এবং এডিএন টেলিকম লিমিটেড –এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফজলুন নাঈম, জেনারেল ম্যানেজার এন্ড হেড অফ সেলস মোঃ জিয়াউল হক, সহকারী মহাব্যবস্থাপক-ডমেস্টিক বিজনেস; এ.এম শহীদুল্লাহ ও রিজিওনাল ম্যানেজার-বিজনেস ডেভেলপমেন্ট; দেবব্রত বর্মণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এসএএম/ ০৬ আগস্ট ২০১৯)



