হাইকোর্টের আদেশ নিয়ে নিউজ করার ক্ষেত্রে গণমাধ্যমকে আরও সতর্ক থাকার নির্দেশ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাংবিধানিক পদধারীদের ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি অনুসারে আগের মতো প্রটোকল দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে হাইকোর্টের আদেশ নিয়ে নিউজ করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে আদালত।
জনস্বার্থে দায়ের করা এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
রিটের পক্ষে আইনজীবী একরামুল হক টুটুল এ কথা জানান।
তিনি বলেন, উচ্চ আদালতের অনেক নিউজকে মিসকোড করে প্রকাশ করা হয়। উচ্চ আদালতের সংবাদ প্রকাশ ও প্রচারে গণমাধ্যমকে আরো সতর্ক থাকতে বলেছেন আদালত। মো. শাহিনুর রহমানের দায়েরকৃত এ রিটে তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে রেসপনডেন্ট করা হয়েছে।
(এমআইআর/ ০৭ আগস্ট ২০১৯)



