এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো ‘স্বপ্ন’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো দেশের বৃহত্তম সুপারশপ স্বপ্নের আউটলেট।
বুধবার (৭ আগস্ট, ২০১৯) নারায়নগঞ্জের জামতলা অক্টো অফিসে আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, স্বপ্নের ডিরেক্টর (অপারেশন) আবু নাছেরসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নের ডিরেক্টর (অপারেশন) আবু নাছের বলেন, স্বপ্ন সবসময়ই চায় দেশের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত থেকে উন্নততর করতে। তাই উন্নত বিশ্বের দেশগুলোর মত বাংলদেশেও নাগরিক জীবনের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে সেরা দামে সেরা পণ্য এবং সেবার নিশ্চয়তা নিয়ে স্বপ্ন ছড়িয়ে পড়ছে নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।
তিনি জানান, স্বপ্ন ২০০৮ সালে যাত্রা শুরু করে বর্তমানে দেশের জেলা এবং থানা শহরেও এগিয়ে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ফ্রেনচাইজ আউটলেট নিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খাঁন, হেড অব সেলস সামসুদ্দোহা শিমুল, ব্যবসায়ী মাহবুব আলম, হেড অব বিজনেস ডেভোলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসান, ব্যবসায়ী কাজী দুলালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
(এসএএম/ ০৭ আগস্ট ২০১৯)



