ব্যাংক কর্মকর্তাদের জন্য এএসিওবিবি’র প্রশিক্ষণ কর্মশালা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সম্প্রতি ঢাকায় বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ঘুষ প্রতিরোধ, স্যাংশন্স কমপ্লায়েন্স ও ভেসেল ট্র্যাকিংসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে এসোসিয়েশন অব এ্যান্ট্রি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংক (এএসিওবিবি)।
প্রশিক্ষণ কর্মশালায় ডো জোনসের তিনজন রিসোর্স পার্সন কয়েকটি সেশন পরিচালনা করেন।
কর্মসূচির একটি সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান এবং এশিয়া/প্যাসিফিক গ্রুপ ইন মানি লন্ডারিং (এপিজিএমএল) আবু হেনা মো. রাজি হাসান; এসিসিওবিবি’র চেয়ারম্যান এবং ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের ডিএমডি চৌধুরী এমএকিউ সারোয়ার; বিএফআইইউ’র উপ-প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইসকান্দার মিয়া; এবিবি’র চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার।
(এসএএম/ ০৮ আগস্ট ২০১৯)



