ডিএসইতে মোবাইলে লেনদেনকারী ৪৬,২৮৩ জনে উন্নীত 

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলোর সাথে তাল মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডও প্রযুক্তিগত উন্নয়ন করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের লেনদেনকে করেছে সর্বাধুনিক ও সহজসাধ্য। ডিএসইতে মোবাইল এর মাধ্যমে লেনদেন এই প্রযুক্তিগত উন্নয়নের এক অনন্য উদাহরণ। ডিএসইতে মোবাইলের মাধ্যমে লেনদেন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

দেশের পুঁজিবাজার বিকাশের ক্ষেত্রে ৯ মার্চ ২০১৬ তারিখে সংযোজন হয় ডিএসই-মোবাইল অ্যাপ। এই অ্যাপ চালুর পর ক্রমবর্ধমান হারে মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। যা ২০১৮-১৯ অর্থবছরে ৪৬,২৮৩ জনে উন্নীত হয়।

২০১৮-১৯ অর্থবছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইলের মাধ্যমে মোট ৬৯ লাখ ৬৯ হাজার ২৯৪টি আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ৪৭ লাখ ৯৩ হাজার ৯২৫টি আদেশ কার্যকর হয়৷

(এসএএম/ ১৪ আগস্ট ২০১৯)


Comment As:

Comment (0)