জাতীয় শোক দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালন করেছে রূপালী ব্যাংক লিমিটেড।

বুধবার (২১.০৮.২০১৯) এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রবেশ লবিতে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন। পরে বঙ্গবন্ধুর জীবন দর্শন ও জাতীয় শোক দিবসের ওপর আলোচনা এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের সকল অবসরপ্রাপ্ত ও কর্মরত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীˮ বইটিও প্রদান করা হয়। এছাড়া ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

(এসএএম/ ২১ আগস্ট ২০১৯)


Comment As:

Comment (0)